ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে র‌্যাবের অভিযানিক দল। ৯ জুলাই  ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া ‘শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের’ সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ শত ২১ গ্রাম হেরোইনসহ আবদুল্লাহ শাহ (৩৮),নামের ১ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার  করে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩ শত টাকা  উদ্ধার করে র‌্যাব।


আটক মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাদী থানার ভাটোপাড়া গ্রামের মৃত গনি শাহ ছেলে। র‌্যাবের দাবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দির্ঘ দিনযাবৎ সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর  চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। পরে আটকৃৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑